আটোয়ারীতে ফেসবুকে ফেক আইডি: ঢাকায় গ্রেফতার-১

সংবাদ থেকে
মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিবেদক: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে এক রাজনৈতিক নেতা ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত এক যুবককে গ্রফতার করেছে আটোয়ারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আটোয়ারী পঞ্চগড়’ নামে একটি ভুয়া আইডি ব্যবহার করে আটোয়ারী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল , আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট এবং মন্তব্য ছড়ানো হচ্ছিল। এতে ওই পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




