8 November 2026, 01:13 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 5 November 2026, 01:43 · Latest coverage: 5 November 2026, 01:43

Primary story

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত

· Bangladesh

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে। তাঁর পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর থেকে নানার বাড়িতে থেকে তিনি লাখাইয়ে বড় হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেলে করে হবিগঞ্জে এসেছিলেন তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা তানভীর ছিটকে বাসের সামনের বাম্পারের ওপর পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটর সাইকেল চালক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। এদিকে স্থানীয় জনতা এ ঘটনায় সড়ক অবরোধ করে রাখে। এতে ঘণ্টাখানেক রাস্তা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায় দুর্ঘটনায় তানভীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ ৫ আসামিকে আটক করেছে পুলিশ। গতক মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর থানার ওসি জাহিদুল হকের নির্দেশে এসআই ধ্রুবেশ চক্রবর্তীসহ পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। হেরোইনের মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রশিদের পুত্র রুবেল মিয়া (২৫), পরোয়ানাভুক্ত আসামি জয়সহ ৫ জন। বুধবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান নিয়মিত চলবে বলে জানান ওসি।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest