৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

তিস্তা মহাপরিকল্পনা কবে, অপেক্ষায় নদীপাড়ের মানুষ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

তিস্তা মহাপরিকল্পনা কবে, অপেক্ষায় নদীপাড়ের মানুষ

· বাংলাদেশ

কুড়িগ্রাম: দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হলেও এখনো তা আলোর মুখ দেখেনি। ফলে প্রতিবছর তিস্তার ভাঙ্গনে নিঃস্ব হচ্ছেন নদীপাড়ের মানুষ। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছপালা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ নানা স্থাপনা। ভাঙনের কবলে পড়ে হাজার হাজার হেক্টর আবাদি জমি হারিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন বাড়ছে মানুষের বাস্তুচ্যুতি, অন্যদিকে কমছে কৃষিজমি ও জীবিকার সুযোগ।

তিস্তার ভাঙ্গনে যেন নদীপাড়ের মানুষের নিত্যদিনের বাস্তবতা। বছরের পর বছর ধরে ভাঙ্গনের শিকার হয়ে অনেক পরিবার একাধিকবার বসতভিটা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কেউ ঘর সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে, আবার কেউ শেষ সম্বলটুকুও হারিয়ে আশ্রয় নিচ্ছেন অন্যের জমি কিংবা বাঁধের ওপর।র্ নদীভাঙনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অনিশ্চয়তা।

স্থানীয়দের অভিযোগ, তিস্তা নদীর ভাঙ্গন ও বন্যা থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হলেও বাস্তবে বড় ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে না। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নিয়ে সরব হলেও নির্বাচন-পরবর্তী সময়ে সেই তৎপরতা অনেকটাই কমে গেছে বলে মনে করছেন নদীপাড়ের মানুষ।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ