
গাংনী উপজেলা নির্বাচন অফিসে সেবা চাইলেই লাগে টাকা
অনিয়ম, দুর্নীতি আর ভোগান্তির অপর নাম মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন অফিস বলে অভিযোগ করেছেন সেবা নিতে আসা নাগরিকরা।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও নতুন এনআইডি কার্ডের আবেদন করতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা।
অভিযোগ রয়েছে, সার্ভারের অজুহাত দেখিয়ে দিনের পর দিন সাধারণ মানুষকে ঘোরানো হলেও অর্থের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। তবে অফিসের কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

