7 November 2026, 14:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 5 November 2026, 11:05 · Latest coverage: 5 November 2026, 11:05

Primary story

TechZoom Bangla

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

· Technology

বাংলাদেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হিসেবে কাজ করছে। ৩ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ড্যাজলের শোরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোনটির বিক্রি শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন লাইফস্টাইল ও প্রযুক্তিবিষয়ক কনটেন্ট নির্মাতারা।

ড্যাজলের আউটলেট থেকে অনার ৬০০এস কিনলে উপহার হিসেবে ক্রেতারা পাচ্ছেন অনার স্মার্টওয়াচ ৬আই ও একটি ট্রাভেল ব্যাগ। পাশাপাশি ড্যাজল কেয়ার প্লাসের আওতায় থাকছে বর্ধিত সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ সুবিধা। ফোনটি কিনলে মোটরসাইকেল জেতার লটারিতেও অংশ নেওয়া যাবে। এছাড়া ছয় মাসের সুদবিহীন কিস্তিতে ফোনটি কেনার সুযোগ রয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত এই অফারটি চলবে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest