চ্যাম্পিয়নস লিগে সিটি-আর্সেনালের জয়, হোঁচট লিভারপুলের; নাটকীয় জয়ে রিয়াল
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ। তবে তুরস্কের ক্লাব ফেনারবাচের কাছে হেরে হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। বুধবার (৪ নভেম্বর) আলাদা ম্যাচে মাঠে নামে দলগুলো।
তুরস্কের ক্লাব ফেনারবাচের বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে ১৯ বছর বয়সী ট্রে নিয়োনির গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে চার মিনিট পর মেসন গ্রিনউডের ফ্রি-কিক থেকে সমতায় ফেরে ফেনারবাচ।
ম্যাচের ৬৯তম মিনিটে বদলি হিসেবে নেমে আলেক্সান্ডার ইসাকের গোলে আবারও এগিয়ে যায় অলরেডরা। কিন্তু চার মিনিট পর আর্চি ব্রাউনের গোলে সমতা ফেরায় ফেনারবাচ। পরে ভেদাত মুরিকির গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে তুরস্কের ক্লাবটি। ২০০৮ সালের পর চ্যাম্পিয়নস লিগে এটিই তাদের প্রথম জয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗