
পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড
বরই খাওয়ানোর কথা বলে আট বছরের শিশু সোহাগকে একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়েছিল মো. ইমন। সেখানে শিশুটিকে বলাৎকারের পর বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বললে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে।
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ২০১৮ সালে ঘটে যাওয়া এ ঘটনায় করা হত্যা মামলায় ইমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗