
ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮
মানিকগঞ্জের সিংগাইরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন আরও সাত জন। খালাস পেয়েছেন চার আসামি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জিয়া উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗