
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার
ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ তারেক (৪২)-কে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে মিরপুর মডেল থানাধীন লাভরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

