
দীঘিনালায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ বিজিবি সদস্য, সিএমএইচে ভর্তি
খাগড়াছড়ির দীঘিনালায় দায়িত্ব পালনকালে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। পরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
আহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩০)। তিনি ৭ বিজিবি ব্যাটালিয়নের সৈনিক।
বিজিবি-খাগড়াছড়ি সেক্টর সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বাবুছড়া এলাকার অধীন পূর্ব লক্কাছড়া বিওপিতে দায়িত্ব পালন করছিলেন মাহবুব। এ সময় ডিউটি পোস্টে অবস্থানকালে তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুলে সাপ কামড় দেয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗