
শেরপুর সদরের বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন
শেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।
পরে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗