
মহাদেবপুরে ছিনতাইয়ের ঘটনায় কৃষকদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে পিকআপ থামিয়ে ভাঙারি ব্যবসায়ীর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় উপজেলা কৃষক দলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক আহসান হাবীব রবিনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত দেওয়া তথ্য এবং জেলা কৃষক দলের বহিষ্কারাদেশ থেকে এসব বিষয় জানা গেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗