
মৌলভীবাজারে প্রথম: টি সিটি ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে কম খরচে নির্ভুল পরিমাপ সেবা শুরু
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘টি সিটি ল্যান্ড সার্ভে এন্ড ভ্যালুয়েশন লিমিটেড’। জেলায় এই প্রথম সম্পূর্ণ নিজস্ব মেশিনের মাধ্যমে অত্যন্ত কম খরচে এবং শতভাগ নিখুঁতভাবে জমি, বাড়ি ও পাহাড় জরিপ করার সুবিধা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় ভূমি পরিমাপ কার্যক্রমে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আধুনিক ‘টি সিটি ডিজিটাল ভূমি জরিপ’-এর মাধ্যমে যেকোনো ধরনের জটিল জমি বা ভূমির পরিমাপ এখন আরও সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর এড. নিয়ামুল হক জানান, আধুনিক মেশিনের ব্যবহারের ফলে এখন কম খরচে এবং কম সময়ে সাধারণ মানুষ তাদের জমি, বাড়ি ও পাহাড়ের নিখুঁত পরিমাপ সেবা গ্রহণ করতে পারবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗