
চট্টগ্রামে বিকাশের সিইওসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন পোশাক শ্রমিকের
চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর বিকাশ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ৯০ হাজার ১৫ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক পোশাকশ্রমিক।
মামলার আবেদনকারী মোহাম্মদ করিম মোল্লা চট্টগ্রামের বেসরকারি এশিয়াটিক কটন মিলসের কর্মী। তাঁর আইনজীবী মোহাম্মদ আনসার উল্লাহ জানিয়েছেন, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবেদনটি গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটকে আদেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে করিম মোল্লার মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরদিন ২৫ অক্টোবর তিনি পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৬ অক্টোবর নতুন ফোন কিনে একই নম্বরের সিম চালু করেন। কিন্তু বিকাশ অ্যাকাউন্টে আগের পিন দিয়ে আর প্রবেশ করতে পারেননি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗