
বাঘায় গ্যাসের দাম বেশি নেয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলিকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস বিক্রির অভিযোগে এক সরবরাহকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে , বর্তমানে ১২ কেজি বসুন্ধরা এলপি গ্যাসের সরকার নির্ধারিত মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে পাশের পুঠিয়া উপজেলার ডিলার সুফল সরকার মিনি ট্রাকে করে বাঘা উপজেলার বিভিন্ন দোকানে তার লোক মারফর প্রতি সিলিন্ডার গ্যাস ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিলেন। পরে খুচরা বিক্রেতারা একই সিলিন্ডার ভোক্তাদের কাছে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

