
রাজশাহীতে ভগ্নস্তূপেই উদযাপন হলো ঋত্বিক ঘটকের জন্মবর্ষ, ভিটা সংরক্ষণের দাবি
স্টাফ রিপোর্টার: উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীতে তাঁর পৈতৃক বসতভিটায় (যার একটি অংশ বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল হিসেবে ব্যবহৃত) নানাবিধ কর্মসূচির মাধ্যমে তাঁর জন্মদিবস পালন করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের সদস্য রিয়া করিমের সঞ্চালনায় এবং উৎসব কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় ও গণসংগীত, প্রদীপ প্রজ্বলন, স্মরণ আলোচনা ও ঋত্বিকের বিখ্যাত চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান। সংগীত পরিবেশন করে খেলাঘর আসর রাজশাহী।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗