পোশাক খাতে অস্থিরতা : শুধু একটি মহলকে দোষারোপ করেই দায়িত্ব শেষ নয়
দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার প্রবাহ এবং বিনিয়োগের বড় একটি অংশ এ শিল্পের ওপর নির্ভরশীল। শ্রমিক অসন্তোষ, হামলা-ভাঙচুর এবং অবরোধের মতো ঘটনায় দেশের এই গুরুত্বপূর্ণ শিল্প ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়-অভ্যন্তরীণ অস্থিরতার নেতিবাচক প্রভাব এখন আন্তর্জাতিক বাজারেও পড়তে শুরু করেছে। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর পাশাপাশি বাংলাদেশের ক্রয়াদেশ প্রতিযোগী দেশগুলোয় চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৩ নভেম্বর তিন দিনে তৈরি পোশাক খাতে প্রায় ১ হাজার ৫৫৯ কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে।
এর মধ্যে বিজিএমইএ-এর হিসাবে রপ্তানি মূল্য বাবদ ক্ষতি ৮৫৯ কোটি টাকা এবং বিকেএমইএ-এর হিসাবে নিট পোশাক খাতে উৎপাদন ক্ষতি প্রায় ৭০০ কোটি টাকা। এ বিপুল আর্থিক ক্ষতি নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় আশঙ্কার জায়গা হলো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হওয়া।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


