৫ নভেম্বর ২০২৬, ২৩:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রটোকল ছাড়াই রূপসায় জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২৩:১৭ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২৩:১৭

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

প্রটোকল ছাড়াই রূপসায় জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

· বাংলাদেশ

রূপসা প্রতিনিধি ঃ জনগণের সাথে সম্পৃক্ততাই যেন বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর অঙ্গীকার। তিনি খুলনায় প্রবেশের সময় রূপসা উপজেলার তিলক কুদির বটতলায় প্রটোকল ভেঙে মিশলেন সাধারণ মানুষের সাথে। হাত মেলালেন সর্বস্তরের মানুষের সাথে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির তলায় নির্মিত হয় পথসভা মঞ্চ। তাকে অভ্যর্থনা জানিয়ে মঞ্চে নেওয়ার জন্য গঠিত হয় তিন সদস্যের টিম। প্রধানমন্ত্রী আসার পূর্বেই ওই তিনজন মঞ্চের সামনে অপেক্ষা করতে থাকেন।

দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাস এসে থামে পথসভা মঞ্চের পাশে। অভ্যর্থনায় দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তার কাছে পৌঁছানোর আগেই গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী মিশে যান সাধারণ মানুষের সাথে। কোনো প্রটোকল না মেনে জনগণের সাথে হাত মেলাতে থাকেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ