
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত
কক্সবাজার শহরের কালুর দোকান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের ছাত্র এনজেল হুদা। তিনি বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি হাসপাতালের পঞ্চম তলার সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে ব্যক্তিগত কাজে কালুর দোকান এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী অতর্কিতভাবে এনজেল হুদার পথরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁর পায়ের পেছনের অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করে […]
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗