7 November 2026, 10:02 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

ঢাকায় গার্মেন্টস শ্রমিক হত্যা ও হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 6 November 2026, 01:51 · Latest coverage: 6 November 2026, 01:51

Primary story

ঢাকায় গার্মেন্টস শ্রমিক হত্যা ও হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

· Crime

স্টাফ রিপোর্টার ॥ গার্মেন্টস শ্রমিক হত্যা ও তাঁদের উপর পুলিশ, সরকার দলীয় লাঠিয়াল সন্ত্রাসী বাহিনীর ন্যক্কার জনক হামলা, মামলা, গণগ্রেফতার এবং দফায় দফায় সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় সাইফুর রহমান টাউনহল প্রাঙ্গনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও প্রধান সড়কে মিছিল অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা সামছুর রহমানের সভাপতিত্বে এবং বাসদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নূরুজ্জামান তরফদার, শ্রমিক নেতা, শংকর শূক্লবৈদ্য, আব্দুল মজিদ, ওয়াদুদ মিয়া, ইসমাইল হোসেন মিন্টু, আব্দুল জব্বার, আলমগীর মিয়া, আনিস আলী প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বলেন, গার্মেন্টস শ্রমিকগণ মাত্র ১২,৫০০টাকা মজুরি পান। এতে তাদের পরিবার কোনো মতেই চলে না। সে জন্য ১২-১৬ ঘন্টা কাজ করেও খাবার যোগান, বাসা ভাড়া, ছেলে মেয়েদের লেখাপড়া চিকিৎসা খরচ চালাতে পারছেন না। তাই ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শান্তি পূর্ণভাবে রাজপথে আন্দোলন করছেন। ৩০ হাজার টাকা মজুরির দাবি অযৌক্তিক বা অত্যাধিক নয়। সরকার ঘোষিত পে-স্কেলে পিয়ন বা চতুর্থ শ্রেণির কর্মচারির জন্য সর্বনিম্ন ধাপে ২০-তম গ্রেডেও ৩৭-৩৮ হাজার টাকা বেতন পাবে। তাঁরা তার চেয়েও কম দাবি করেছে। শ্রমিকদের ন্যয় সঙ্গত শান্তি প্রিয় আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী হামলা করে গার্মেন্টস শ্রমিক তৌফিককে হত্যা করেছে। তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি একই সাথে দোষিদের চিহ্ন করে বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি। পুলিশ বাহিনী হামলা করেই কান্ত হয়নি, বিভিন্ন বাসা বাড়ি, কলোনি, এমনকি মসজিদ ও স্কুলে ঢুকে গণগ্রেফতার চালিয়েছে যার নিন্দা জানানোর ভাষা নেই। সরকার গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ৩ দফায় ৭২৯ টাকা দাম বাড়িয়ে ১২ কেজির ১৩৪১ টাকার সিলিন্ডার গ্যাসের দাম ২০৬০ টাকা নির্ধারণ করেছে।বাস্তবে ২৩০০-২৫০০ টাকার কমে কেনা যায় না।সরকার আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ওজুহাত দেখিয়েছে। বাস্তবে দেখতে পাই পাশের দেশে ১২ কেজির সমপরিমানের সিলিন্ডার গ্যাসের দাম বাংলাদেশি মুদ্রায় ভারতে ১০৪৪ টাকা, নেপালে ১৩৯২ টাকা, শ্রীলঙ্কায় ১৩৯২ টাকা, পাকিস্তানে ১৪৮৮ টাকা। সরকার মিথ্যাচার করে সিন্ডিকেট ব্যবসায়ীদের লুটপাটের স্বার্থে দাম বাড়িয়েছে। এছাড়া সরকার গ্যাস-বিদ্যুৎ ও জালানি তেলে দাম কয়েক দফায় বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করে তুলছে। বক্তাগণ দাবি করেন সরকার ও গার্মেন্টস মালিক পক্ষ থেকে হত্যার শিকার তৌফিকের জীবনের ক্ষতিপূরণ দিতে হবে, হত্যাকারিদের বিচার করতে হবে, আহতদের চিকিৎসা খরচ দিতে হবে, সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest