৬ নভেম্বর ২০২৬, ১৪:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯

প্রধান সংবাদ

TechZoom বাংলা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

· প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকে বড় ধরনের দরপতন হয়েছে। এক দিনেই সূচকটির বাজারমূল্য থেকে মুছে গেছে ২ দশমিক ৫ ট্রিলিয়ন বা আড়াই লাখ কোটি ডলার। গতকাল নাসডাকের পতন হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের ‘লিবারেশন ডে’ ট্যারিফ ঘোষণার পর এক দিনে সর্বোচ্চ পতন। খবর রয়টার্স।

বিনিয়োগকারীদের আশঙ্কা, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় এআই অবকাঠামো সম্প্রসারণে বাধা তৈরি করতে পারে। বিশেষ করে ডাটা সেন্টার নির্মাণে বাড়তে পারে রাজনৈতিক ও স্থানীয় পর্যায়ের বাধা। এতে অর্থায়নের সংকটে থাকা ছোট প্রতিষ্ঠানগুলো আরো চাপে পড়তে পারে।

এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো এআই খাতের শেয়ার বিক্রির চাপ দেখা গেল। অক্টোবরের মাঝামাঝি থেকে নাসডাক কম্পোজিট সূচকে ৫০০ পয়েন্টের বেশি পতন হয়েছে পাঁচবার। গত ৬ অক্টোবরের রেকর্ড অবস্থান থেকে সূচকটি প্রায় ১২ শতাংশ কমেছে। ফলে এটি এখন সংশোধন বা কারেকশন পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশ পতন হলে তাকে কারেকশন বলা হয়।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ