৬ নভেম্বর ২০২৬, ১৪:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১১:০৭

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণ

· বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর মহাবিদ্যালয়ে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন আমন্ত্রিত অতিথি বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে শিক্ষার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগানোর পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ