৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সেনবাগে মিনি ট্রাকে ৬২ হাজার ইয়াবা, গ্রেপ্তার হেলপার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৪:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৪:৩১

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

সেনবাগে মিনি ট্রাকে ৬২ হাজার ইয়াবা, গ্রেপ্তার হেলপার

· অপরাধ

নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মিনি ট্রাক আটক করেছে সেনবাগ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের হেলপার সৈয়দ নুর (৩৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। তবে ট্রাকচালক মো. শাহেদ (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

​বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটের দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ