8 November 2026, 02:39 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

আমন চাষে উৎপাদন খরচ উঠবে তো: দুশ্চিন্তায় কৃষকরা

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 6 November 2026, 18:03 · Latest coverage: 6 November 2026, 18:03

Primary story

আমন চাষে উৎপাদন খরচ উঠবে তো: দুশ্চিন্তায় কৃষকরা

· Bangladesh

শাওন মোল্লা, জামালপুর: মাঠে মাঠে সোনালি আমন ধান পেকে উঠলেও জামালপুরের কৃষকদের মনে স্বস্তির বদলে দানা বেঁধেছে গভীর দুশ্চিন্তা। ডিজেল, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ধান বিক্রি করে আসল টাকা উঠবে কি না, তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন তারা। পর্যাপ্ত বৃষ্টির অভাবে সেচ খরচ বাড়ার পাশাপাশি কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ কৃষকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

চলতি মৌসুমে জেলায় ১ লাখ ২০ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২০০ হেক্টর বেশি। তবে বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও উৎপাদন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন চাষিরা।

কৃষকদের ভাষ্যমতে, এক বিঘা জমিতে আমন চাষ করতে ৮ থেকে ১২ হাজার টাকা কিংবা তারও বেশি খরচ হয়। ডিজেলের দাম লিটার প্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হওয়ায় সেচ যন্ত্রের খরচ বহুলাংশে বেড়েছে। এর সঙ্গে সার ও কীটনাশকের বাড়তি দাম এবং যথাসময়ে সারের ঘাটতি কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছে দিয়েছে।

Original report: Jamalpur News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest