৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৮:০৮ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৮:০৮

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

· বাংলাদেশ

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী রনধীর চক্রবর্তী (৬০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। গত ১৯ অক্টোবর দুর্গা পুজার অষ্টমীর দিন সকালে মন্দিরে পূজার্চনা শেষ করে বাড়ি ফেরার পথে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের মন্দিরের নিচে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে বড়ইছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক উত্তম মল্লিক। দুর্ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ