
সদরঘাটে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ২০
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সদরঘাট থানার সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেলি কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. হাবিবুর রহমান, মো. আজগর আলী, মো. রাজু, মো. জীবন (২৬), মো. আব্দুস শহিদ, রাকিবুল ইসলাম মানিক, মো. সাজ্জাদ হোসেন প্রকাশ রাহি, মো. জীবন (২৮), মো. ইউসুফ, মো. রাকিব, মো. হাসান, মো. রুবেল সাজি, মো. অলি, মো. ফাহিম ইসলাম, মো. শাহজাহান হায়দার, মো. ফাহিম, মো. রাসেল, মো. সাইফুল, মো. মনির ও মো. ইব্রাহিম।
পুলিশ জানায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ২০ জনকে আটক করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে সেখানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়ে একই অধ্যাদেশের ১০৩ ধারা অনুযায়ী গ্রেপ্তার দেখানো হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



