৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মাতৃভাষায় খ্রিষ্টধর্মের বাণী প্রচারে নতুন দিগন্ত উন্মোচন করবে আর্চবিশপলরেন্স সুব্রত হাওলাদার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৮:২২ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৮:২২

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

মাতৃভাষায় খ্রিষ্টধর্মের বাণী প্রচারে নতুন দিগন্ত উন্মোচন করবে আর্চবিশপলরেন্স সুব্রত হাওলাদার

· বাংলাদেশ

দীর্ঘ ত্যাগ ও সাধনার পর বান্দরবানের দুর্গম থানচি উপজেলার ত্রিপুরা সম্প্রদায় থেকে একজন যোগ্য যাজক (ফাদার) পাওয়া পুরো অঞ্চলের জন্য বিরাট আশীর্বাদ। নব-অভিষিক্ত ফাদার ফ্রান্সিস সাধুমনির মাধ্যমে এখন থেকে বাংলা ভাষার পাশাপাশি ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষায়ও খ্রিষ্টধর্মের বাণী প্রচার ও ধর্মীয় শিক্ষা দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া কুমারী মারীয়ার ধর্মপল্লীতে ডিকন ফ্রান্সিস সাধুমনি ত্রিপুরার যাজকীয় অভিষেক ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আর্চবিশপ আরও বলেন, এটি শুধু স্থানীয় মণ্ডলির জন্য নয়, পুরো অঞ্চলের জন্য আনন্দ ও আশীর্বাদের বিষয়। বর্তমানে আরও দুজন যাজক হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। মাতৃভাষায় আধ্যাত্মিক চর্চা স্থানীয় জনগোষ্ঠীর বিশ্বাসকে আরও গভীর ও অনুপ্রাণিত করবে।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ