
সংবাদের গুরুত্ব বুঝে প্রচার ও প্রকাশ করতে হবে- জেলা প্রশাসক
চাঁদপুর প্রেস ক্লাবের ব্যাবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউভাসিটির উদ্যোগে শুরু হয়েছে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ। শুক্রবার (০৬ নভেম্বর) বেলা আড়াইটায় প্রেস ক্লাব মিলনায়তনে দুদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা নিয়মিত পড়ি। দেখা যায় অনেক সংবাদ হুবহু একই রকম। এক্ষেত্রে প্রত্যেকটি পত্রিকা তাদের নিজস্বতা বজায় রাখা দরকার। সংবাদের গুরুত্ব বুঝে প্রচার ও প্রকাশ করতে হবে। নিজেরা সচেতন থেকেও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন।
ডিসি বলেন, আমরা যেন সামাজিক দায়বদ্ধতা ভুলে না যাই। সমাজকে সচেতন করার জন্য সাংবাদিকরা যেসব বিষয়গুলো তুলে ধরেন সেগুলো নিজেরাও মেনে চলবেন। এই প্রশিক্ষণটি সময়োপযোগী এবং আপনাদের কর্মক্ষেত্রে খুবই কাজে লাগবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗