
পর্তুগালে নেওয়ার প্রলোভনে ভারতে যাওয়ার চেষ্টা, গাংনী সীমান্তে দুই যুবক আটক
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশি এক দালাল ভারত হয়ে পর্তুগালে নেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের সীমান্ত পার হওয়ার জন্য প্ররোচিত করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আটক ব্যক্তিরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাংনীর ধলা সীমান্তের ধলা মাঠ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে এমরান হোসেন (২৩) এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের সামছুল হকের ছেলে রেজাউল করিম (২৭)।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗