
মতলবে ভাতীজাকে হ/ত্যা/চেষ্টার অভিযোগে থানায় মামলা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘরে ভাঙ্গা গ্রামে চাচার হাতে ভাতিজাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঐ চাচার বিরুদ্ধে থানায় মামলা করেছে ভাতিজা। ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর বুধবার। এই ঘটনায় ভাতিজা জাকির হোসেন দিপু (৪২) গুরুতর জখম হয়। পরে জাকির হোসেন দিপু বাদী হয় মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করে।
মামলার বিবরণীতে জানা যায়, ঐ গ্রামের ভূমিদস্যু মাহবুবুর আলম তালুকদার তার বড় ভাই ইকবাল হোসেন তালুকদারের জায়গা সম্পত্তি তার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী তারা জোরপূর্বক দখলের চেষ্টা করে। এতে ভাতিজা জাকির হোসেন দিপু তালুকদার বাধা প্রদান করলে তার চাচা ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে দিপুর মাথা আঘাত মারাত্মকভাবে জখম হয়। দিপুর ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহত দিপু জানান, আমার পিতা ইকবাল হোসেন তালুকদার মৃত্যুর পর দুই ছেলে, দুই মেয়ে ও আমার মাকে রেখে যান। আব্বার মৃত্যুর পর চাচা মাহবুব আলম তালুকদার বিভিন্ন সময়ে আমাদের পরিবারের উপর হামলা মামলা দিয়ে হয়রানি করে। এমনকি বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমার ফুফু তাসলিমা আক্তার লিলুকে সঙ্গে নিয়ে এই অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗