
আল্ট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর এক নবজাতকের খোঁজ নেই
নওগাঁ: নওগাঁয় দুইটি আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ জীবিত ভ্রূণের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম হয়েছে বলে পরিবারকে জানানো হয়। তবে অপর নবজাতকের বিষয়ে কোনো তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাবা শান্ত ইসলাম।
শান্ত ইসলামের অভিযোগ, অস্ত্রোপচারের আগে তার স্ত্রী সান্ত্বনা আক্তারের দু’টি আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ জীবিত ভ্রূণের কথা উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর পরিবারের সদস্যদের শুধু একটি কন্যাশিশু দেখানো হয়। অপর সন্তানটির বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। এ ঘটনায় বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ আর্থিক প্রস্তাব দিয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি অপর নবজাতকের সন্ধান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗