7 November 2026, 12:54 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 6 November 2026, 23:42 · Latest coverage: 6 November 2026, 23:42

Primary story

Daily Probaha Bangla

রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর

· Bangladesh

প্রবাহ রিপোর্ট : রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায় নির্ধারণে আগামী ১৯ নভেম্বর রায় দেবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের শান্তি প্রাসাদে স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশ্য অধিবেশনে রায় পড়বেন আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। এই রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করতে পারে আদালত। এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।

মঙ্গলবার আদালত রায় ঘোষণার তারিখ জানিয়েছে। এই রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক হবে। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ ইতোমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর রোহিঙ্গাবিরোধী অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে চলমান অন্য মামলাগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দক্ষিণ আফ্রিকার করা ইসরাইলবিরোধী মামলা। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের ঘটনায় গণহত্যার অভিযোগ তুলেছে দেশটি। সেখানে নিশ্চিতভাবে নিহত মানুষের সংখ্যা প্রায় ৭৫ হাজারে পৌঁছেছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest