
লাখাইয়ে হুইল চেয়ার বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় এক মানবিক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ৩নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর হাজী মোঃ মোখলেছুর রহমান এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এই উদ্যোগে মো. আলামিন নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি একটি নতুন হুইলচেয়ার পেয়েছেন।
উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন বাজারে ওয়ালটন শোরুমের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দঘন ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
হুইলচেয়ারটি হাতে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী মো. আলামিন। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করা তার জন্য অত্যন্ত কষ্টকর ছিল। এই উপহার পাওয়ার পর তিনি হাজী মোঃ মোখলেছুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দোয়া করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

