৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

অনুদানের চেক বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০১:০০ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০১:০০

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

অনুদানের চেক বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

গতকাল শুক্রবার সকাল ১১টায় নিজ বাসভবনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৫ লাখ টাকার অনুদানের চেক ক্ষতিগ্রস্থ ও অসহায় ৮৬ জন ব্যক্তির মাঝে বিতরণকালে এসব কথা বলেন।

হুইপ জি কে গউছ আরও বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এ অনুদান অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। আর্থিক সংকটে থাকা মানুষের দুঃসময়ে এ ধরনের সহযোগিতা তাদের কিছুটা হলেও স্বস্থি দেবে। সরকারের এসব মানবিক উদ্যোগের সুফল যেন প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ