
আমি জিয়া বলছি…
সেনাসদস্যদের সঙ্গে সাধারণ মানুষের মিছিল, স্লোগান ও উচ্ছ্বাসে বদলে যায় রাজধানীর পরিবেশ। এ ঘটনা ইতিহাসে ‘সিপাহি-জনতার বিপ্লব’ নামে পরিচিত হলেও এর রাজনৈতিক তাৎপর্য ও প্রকৃত চরিত্র নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা।
কেউ দিনটিকে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে দেখেন। কারও মতে, এটি ছিল সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহের মধ্য দিয়ে সংঘটিত আরেকটি সামরিক ক্ষমতার পালাবদল। আবার ইতিহাসের আরেকটি ব্যাখ্যায় এ ঘটনার সঙ্গে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের ভূমিকা বিশেষভাবে আলোচিত।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এর পর থেকেই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে অসন্তোষ ও ক্ষমতার দ্বন্দ্ব বাড়তে থাকে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗