
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি জিয়া উদ্যানে যান। সেখানে দুই নেতার সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗