৭ নভেম্বর ২০২৬, ২১:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

এম নাসের রহমান এমপি’র সাথে মৌলভীবাজার জেলা জমিয়তের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

এম নাসের রহমান এমপি’র সাথে মৌলভীবাজার জেলা জমিয়তের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা

· বাংলাদেশ

​গত ৬ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জমিয়তের নবনির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ।

​মতবিনিময় সভায় জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের বিদায়ী সভাপতি, জেলার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, জেলা উপদেষ্টা মাওলানা শায়খ শরফুদ্দীন মেলাগড়ী, জেলা জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাওলানা রশীদ আহমদ হামিদী, সহ-সভাপতি হাফেজ মাওলানা মঈনুল হক চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আয়াজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা তালেব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ শরীফ আহমদ শরীফপুরী ও হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ।

​এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মাহমুদ ও মাওলানা রিয়াজ উদ্দিন, কৃষিবিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান নিজামী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রুকনুদ্দিন, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা বদরুজ্জামান ও আব্দুল করিম, ছাত্রবিষয়ক সম্পাদক আল আমিন এবং অফিস সম্পাদক হাবিবুল্লাহ মাহমুদীসহ জেলা জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ