৭ নভেম্বর ২০২৬, ১৩:২২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দেয়ালে ‘জয় বাংলা-ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান : স্কুলছাত্রীদের দাবি ‘ইয়ার্কির ছলে’

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

দেয়ালে ‘জয় বাংলা-ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান : স্কুলছাত্রীদের দাবি ‘ইয়ার্কির ছলে’

· বাংলাদেশ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের গলিতে একটি দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’-এর মতো বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় অভিযুক্ত ছয় ছাত্রীর লিখিত বক্তব্য নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

তারা দাবি করেছে, তারা রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা প্রলোভন থেকে নয়, বরং ‘ইয়ার্কির ছলে’ (মজার ছলে) এসব লিখেছিল এবং তাদের পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগান লেখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে পঞ্চম শ্রেণির এক এবং সপ্তম শ্রেণির চার ছাত্রীকে শনাক্ত করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সপ্তম শ্রেণির আরো এক ছাত্রী এবং নেপথ্যে থাকা অষ্টম শ্রেণির আরেক ছাত্রীর নাম উঠে আসে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ