৭ নভেম্বর ২০২৬, ১৩:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফটিকছড়িতে আমন কেটে ঘরে তুলছেন কৃষকেরা, প্রস্তুতি শীতের সবজি চাষের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৩:০০ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৩:০০

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

ফটিকছড়িতে আমন কেটে ঘরে তুলছেন কৃষকেরা, প্রস্তুতি শীতের সবজি চাষের

· বাংলাদেশ

আমন ধান কাটার পর একই জমিতে আবাদ হবে আলু, মরিচ ও শিম। তাই পাকা ধান ঘরে তোলার তাড়া ফটিকছড়ির কৃষকদের। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার পরপরই জমি প্রস্তুত করে শীতকালীন সবজি চাষে নামবেন তারা।

শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও ধান কাটছেন কৃষকেরা, কোথাও চলছে মাড়াই ও শুকানোর কাজ। আধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটার পাশাপাশি মাড়াইয়েও যন্ত্রের ব্যবহার বেড়েছে। অনেক কৃষক জমিতে পলিথিন বা ত্রিপল বিছিয়ে মেশিন কিংবা ট্রাক্টরের সাহায্যে ধান মাড়াই করছেন। পরে নারীরা বাতাসে উড়িয়ে ধান পরিষ্কার করছেন। একসময় গরু দিয়ে ধান মাড়াইয়ের প্রচলন থাকলেও এখন সেই দৃশ্য আর তেমন চোখে পড়ে না।

স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল জাতের কিছু আমন ধান রোপণের ৮০ থেকে ৯০ দিনের মধ্যে পাকে। এসব ধান আগেভাগে কাটার সুযোগ থাকায় একই জমিতে আলু, মরিচ ও শিমের মতো রবিশস্য চাষ করতে পারেন কৃষকেরা। তবে আগাম ধান চাষ করেও বন্যা ও অতিবৃষ্টির ক্ষতি থেকে রেহাই মিলছে না তাদের।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ