
৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক মৌসুমি লঘুচাপ অবস্থানের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত এবং তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম দিন (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ দিন ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


