
বড় পতনের পর ঘুরে দাঁড়াল নাসডাক, তবু কাটেনি সাপ্তাহিক লোকসান
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক। বৃহস্পতিবার ১৮ মাসের মধ্যে সবচেয়ে বড় পতনের পর শুক্রবার (৬ নভেম্বর) প্রযুক্তি খাতের শেয়ার কেনার প্রবণতায় সূচকটি ১ শতাংশের বেশি বেড়েছে। তবে এই উত্থানেও টানা চতুর্থ সপ্তাহের মতো সাপ্তাহিক লোকসান এড়াতে পারেনি সূচকটি। লোকসানে ছিল অন্য সূচকগুলোও।
বার্তা সংস্থা সিএনবিসি ও রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শুক্রবার লেনদেন শেষে নাসডাক কম্পোজিট সূচক ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ২৪ হাজার ৫৭৯ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৩১ শতাংশ। সূচকটি ৭ হাজার ৩৭৬ দশমিক ৮৬ পয়েন্টে লেনদেন শেষ করেছে। বিপরীতে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ২৩৭ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ৫১ হাজার ২৮৫ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এর আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পুঁজিবাজারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ কার্যক্রমে সম্ভাব্য ধীরগতির আশঙ্কায় প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর কোম্পানির শেয়ারে বড় দরপতন ঘটে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗