
বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, আহত ৬
বোয়ালখালীতে টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আরকান সড়কের আপেল আহমদের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে যাত্রী নিয়ে আসা অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ছয়জন আহত হন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



