
বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা
চট্টগ্রামের বিপ্লব উদ্যানে ৪০০ টন ওজনের জাতীয় পতাকা স্থাপনের পরিকল্পনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে উদ্যানটির ইতিহাস নতুন করে তুলে ধরতে সংস্কারকাজ চলছে। সেখানে ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনাপ্রবাহ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণার বিষয়টি স্থান পাবে।
শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
উদ্যানটির ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


