
ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক দখলচ্যুতির অভিযোগ; এসপি ও ডিসির কাছে ভুক্তভোগীর আবেদন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্রয়সূত্রে মালিকানাধীন ও দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ি ভাঙচুর করে জোরপূর্বক দখলচ্যুতির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বসতভিটার দখল পুনরুদ্ধারে পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এক ভুক্তভোগী। ভুক্তভোগী মো. এমদাদুল ইসলাম কমল বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) ভুক্তভোগী পরিবার গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরে এর তীব্র নিন্দা ও প্রতিকার দাবি করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজপুবাইল এলাকার বাসিন্দা মো. এমদাদুল ইসলাম কমল ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে দত্তপাড়া মৌজার এসএ ১৩০১ ও বিআরএস ৪০৮৬ দাগের ১৪ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশ আবাসিক জমিতে স্থায়ী ঘরবাড়ি নির্মাণ করে বৈধভাবে বসবাস ও ভোগদখল করে আসছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗