
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন শুরু ১২ নভেম্বর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে ১২ নভেম্বর । এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর প্রক্রিয়া শেষ করতে হবে সংশ্লিষ্ট কলেজগুলোকে।
৫ নভেম্বর বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী,দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ কলেজের লগইন প্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

