৭ নভেম্বর ২০২৬, ১৮:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে অগ্নিসংযোগ, পুড়ে ছাই

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৭:৪৯ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৭:৪৯

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে অগ্নিসংযোগ, পুড়ে ছাই

· বাংলাদেশ

খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দূরপাল্লার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ ​শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসের অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

​বিআরটিসি টিকিট কাউন্টারের প্রতিনিধি বিদ্যুৎ চাকমা জানান, “ভোর ৪টার দিকে ফোনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বাসটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে।”

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ