৭ নভেম্বর ২০২৬, ১৮:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৭:৫৬ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ১৭:৫৬

প্রধান সংবাদ

TechZoom বাংলা

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

· প্রযুক্তি

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ল্যাবএইডের সঙ্গে যৌথভাবে এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি। আগামী সোমবার (৯ নভেম্বর) থেকে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।

শনিবার (০৭ নভেম্বর) টুর্নামেন্ট উপলক্ষে ডিআরইউ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিল্টন এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চিফ বিজনেস অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট) মাসুদ আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে দেশের মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন এবং ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল। অংশগ্রহণকারী দলগুলোর জন্য জার্সি ও পানির সুব্যবস্থা থাকার পাশাপাশি প্রতিটি ম্যাচে দলগুলোকে ম্যাচ ফি প্রদান করা হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। এ ছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও তিন হাজার টাকা সম্মানী দেওয়ার পাশাপাশি প্রতিটি ম্যাচেই সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ