
নিয়ম ভেঙে ৫ শিক্ষককে নিয়োগ: ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বয়সসীমা অতিক্রম করা সত্ত্বেও পাঁচ শিক্ষককে নিয়োগ দেওয়ার গুরুতর অনিয়ম সামনে এসেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অডিট প্রতিবেদনে বিষয়টিকে নিয়মবহির্ভূত উল্লেখ করে তাঁদের বেতন-ভাতা বন্ধ ও বাজেটে বরাদ্দ রাখা হয় না। তবে কমিশনের নির্দেশ উপেক্ষা করেই নিয়মিত তাঁদের বেতন-ভাতা পরিশোধ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট দল গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সংশোধিত এবং ২০২৬-২৭ সালের মূল বাজেট যাচাইয়ের সময় এই অনিয়ম চিহ্নিত করে।
অভিযোগ রয়েছে-তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে এসব নিয়োগ দেওয়া হয়েছিল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗



