
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন সাত বাংলাদেশি। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং আরেক পরিবারের তিনজন রয়েছেন। নিহত সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗