
‘রাজবাড়ী-পাবনাকে যুক্ত করে ওয়াই-টাইপ পদ্মা সেতু নির্মাণ হবে’
রাজবাড়ী: পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়িত হলে রাজবাড়ীবাসীর ভাগ্যের দরজা খুলে যাবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১৯৯৩ সাল থেকে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছি। দীর্ঘ ৩৪ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, রাজবাড়ী ও পাবনাকে সংযুক্ত করে ওয়াই-টাইপ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এরইমধ্যে পদ্মা ব্যারেজের কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর কার্যক্রম শুরুর জন্যও প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗